
চীনের শেনজেনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করার পর শেনজেন ত্যাগ করেছেন ট্রাম্প।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে, তিনি কিম জং উনের সাথে শেনজেনে দেখা করবেন।
তবে কিম বা উত্তর কোরিয়া—কেউই এই বৈঠকের কথা নিশ্চিত করেনি।
আর এখন ট্রাম্প শেনজেন ত্যাগ করায় সেই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেল।
প্রথম মেয়াদে ট্রাম্পই প্রথম মার্কিন নেতা হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছিলেন। উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সামরিকীকরণমুক্ত অঞ্চলের (ডিমিলিটারাইজড জোন) ৩৮তম সমান্তরাল রেখা অতিক্রম করেছিলেন তিনি।
সূত্র : আলজাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








