
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে’ যোগ দিতে কিছুক্ষণ আগে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এর আগে, পুতিনকে স্বাগত জানান শি, যাকে তিনি ‘পুরনো বন্ধু’ বলে অভিহিত করেছেন।
প্রভাবশালী এই তিন দেশের নেতা চীনের আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








