
এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দুই ঘণ্টারও বেশি সময় পর শি ও পুতিনের মধ্যে আলোচনা শেষ হয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
তাস জানিয়েছে, দুই প্রতিনিধিদলের মধ্যে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল ‘রাশিয়া ও চীনের মধ্যে আরো অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা’।
শি ও পুতিনের উদ্বোধনী বক্তব্যের প্রতিলিপিতে উভয় নেতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেছেন।
শি উভয় দেশকে ‘দৃঢ়ভাবে ও সাহসিকতার সাথে এগিয়ে যেতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিপুল সম্ভাবনাকে ক্রমাগত উন্মোচন করতে’ আহ্বান জানান।
অন্যদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং ‘বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের’ ওপর জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








