
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপে একাধিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।
সোমবার (১৬ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়ি ভাড়া দেয়ার একটি প্রতিষ্ঠানের ভবনে আগুন লাগে। পরে দ্রুত তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
পুলিশ জানায়, নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক ও একজন মিয়ানমারের নাগরিক।
জানা গেছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুনে অন্তত ২৭ জন নিহত হন।
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








