ভুল, এআই, নকল, দক্ষিণ কোরিয়া,
স্মার্ট চশমা দিয়ে নকল, প্রতীকী ছবি। সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় কর হিসাবরক্ষক হওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে শীর্ষস্থান অধিকার করেছিলেন এক পরীক্ষার্থী। কিন্তু তাঁর এই সাফল্যের পেছনে ছিল এআইয়ের সাহায্যে জালিয়াতি। অবশেষে নিজেই তা স্বীকার করেছেন তিনি।

Advertisement

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান রোববার(১৫ নভেম্বর) আরো জানায়, এপ্রিলে ও জুলাইয়ে দুই দফায় অনুষ্ঠিত পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পেয়েছিলেন হান পদবির ওই পরীক্ষার্থী। প্রথমে স্মার্ট চশমা দিয়ে নকলের অভিযোগ অস্বীকার করলেও রোববার আইনজীবীর মাধ্যমে জালিয়াতির কথা স্বীকার করেন তিনি।

হান জানান, ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন। এরপর স্মার্টফোনে দেখে নিতেন উত্তর। তিনি বলেন, তাঁর শীর্ষস্থান অর্জন ন্যায্য পরিশ্রমের ফল নয়। এ ঘটনায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তিও দিয়েছেন।

ঘটনাটি সামনে আসার পর আগামী বৃহস্পতিবারের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী হান সিয়ং-সুকও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন।