মাইন বিস্ফোরণে তেলবাহী ২ জাহাজে আগুন
মাইন বিস্ফোরণে তেলবাহী ২ জাহাজে আগুন। সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, তেলবাহী দু’টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তাদের নৌ মাইনের বিস্ফোরণে সেগুলো থেমে গেছে।

Advertisement

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজে’ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালীর দক্ষিণাংশে অবৈধভাবে পারাপারের একটি স্থানে আইআরজিসি’র (ইসলামিক রেভল্যুশনারি গার্ড  কোর) নৌ বাহিনীর নাবিকদের পেতে রাখা মাইনের বিস্ফোরণে নিয়ম লঙ্ঘনকারী দু’টি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় এবং সেগুলোর চলাচল থেমে যায়।’ বাসস