জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সংগৃহীত ছবি

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সন্দেহে এক জাপানি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এরপর দেশটিতে জাপানের পক্ষ থেকে কোনো গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছে না বলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

Advertisement

রাশিয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তাকাইচি সাংবাদিকদের বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে জাপানি নাগরিকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়েই আমাদের প্রচেষ্টা কেন্দ্রীভূত করতে চাই।’

সূত্র : বাসস