মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সংগৃহীত ছবি

মিয়ানমারের অভ্যুত্থান নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বুধবার (৭ অক্টোবর) মালয়েশিয়ায় পৌঁছেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটি দেশটিতে তার প্রথম সফর।

মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গ্রিনিচ মান সময় বুধবার ভোর সাড়ে ৪টায় মিন অং হ্লাইংকে বহনকারী একটি বিশেষ বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে তাকে বিমানের সিঁড়ি দিয়ে নেমে অপেক্ষমাণ একটি গাড়িতে উঠতে দেখা যায়।

সূত্র : বাসস