নুমান কুরতুলমুশ
নুমান কুরতুলমুশ সংগৃহীত ছবি

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বলেছেন, ইসরাইলের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের জনগণের মধ্যে সংঘাত উসকে দিয়ে তাদের একে অপরকে যুদ্ধে জড়িয়ে দেয়া।

দেশটির কেন্দ্রীয় প্রদেশ কিরশেহিরে নাগরিক সমাজের সংগঠনগুলোর প্রতিনিধি ও জনমত-নির্মাতাদের সাথে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

নুমান কুরতুলমুশ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইল কর্তৃপক্ষ ফিলিস্তিন, বিশেষ করে গাজা ও পশ্চিম তীর এবং ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও কাতারে হামলা চালিয়েছে। এসব চলমান সংঘাত পুরো অঞ্চলকে একটি অগ্নিকুণ্ডে পরিণত করেছে।

তিনি আরো বলেন, ইসরাইলের প্রধান লক্ষ্য হলো অঞ্চলের জনগণের মধ্যে বিভেদ ও সংঘাতের আগুন জ্বালিয়ে দেয়া। সন্ত্রাসী সংগঠনগুলো ইসরাইলসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।

তুরস্কের পার্লামেন্টের স্পিকার বলেন, ইসরাইলের হুমকি মোকাবেলায় এ অঞ্চলের জনগণের একমাত্র শক্তি হলো ঐক্য ও সংহতি।

সূত্র : পার্সটুডে