
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (১৮ নভেম্বর) কলম্বিয়া সফরে যাচ্ছেন। দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনাই এ সফরের মূল উদ্দেশ্য। কলম্বিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার দেশটির কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী হোর্হে এদুয়ার্দো মোরা জানান, সফরকালে হেগসেথ কলম্বিয়াকে একটি সি-১৩০ হারকিউলিস সামরিক বিমানও হস্তান্তর করবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দক্ষিণ আমেরিকার দেশটি সফরের দুই মাস পর কলম্বিয়া যাচ্ছেন হেগসেথ।
এছাড়া দেশটিতে অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলার মধ্যে যৌথ মাদকবিরোধী অভিযান সমন্বয় করতে কয়েক দিন আগেই সেখানে সফর করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন।
ওয়াশিংটন এসব অপরাধী চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
সম্প্রতি কলম্বিয়ায় মাদক পাচারবিরোধী সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের ৩০০ জনের বেশি সেনাসদস্যের সাথে অংশ নেন দেশটির ৪০০ সেনাসদস্য।
চলতি মাসে কলম্বিয়া সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর বাতিল করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এ প্রসঙ্গে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোরা বলেন, ‘যিনি আসছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স নন। আসছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী। আগামীকাল তার সাথে আমার বৈঠক হবে।’
তিনি আরো বলেন, ‘কলম্বিয়ার জনগণের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে পারে, সে বিষয়ে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।’
আলোচনায় কলম্বিয়ার ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটে যোগ দেয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত মাদকবিরোধী এই জোটে প্রায় ২০টি দেশ সমর্থন দিয়েছে।
মাদক পাচার ও সংশ্লিষ্ট সহিংসতা মোকাবেলায় মেক্সিকো ও ইকুয়েডরসহ লাতিন আমেরিকার অন্যান্য দেশেও যুক্তরাষ্ট্রের সেনারা যৌথ অভিযান পরিচালনা করেছেন।
গত ৭ আগস্ট ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষমতা গ্রহণের পর কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক অভিযানে ওয়াশিংটনের সহযোগিতা বেড়েছে।
ম্যাসির অভিযোগ, সামরিক কর্মকর্তাদের নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনের ক্ষেত্রে হেগসেথ নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
এছাড়া ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোতে বিতর্কিত হামলা চালিয়ে তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটিয়েছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








