
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শেষ করতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চাইবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত আসিয়ান-ইউএস বিশেষ শীর্ষ সম্মেলন ও কোয়াড নিরাপত্তা জোটের বৈঠকে এ কথা বলেন তিনি।
এ সময় পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে ট্রাম্প জানান, এমন কিছু ঘটবে কি না, তা তিনি জানেন না।
তিনি বলেন, ‘যদি সুযোগ থাকে, তবে আমি অবশ্যই বৈঠক করব।’
ট্রাম্প সাংবাদিকদের জানান, পুতিন চীনে আসছেন এবং তিনিও প্রেসিডেন্ট শির অতিথি হিসেবে সেখানে যাবেন।
মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, শি জিনপিং ও পুতিনের ওপর চাপ প্রয়োগ করবেন তিনি, যেন তারা ইরান যুদ্ধের বিষয়ে পদক্ষেপ নেন।
পাশাপাশি যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় তাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানাবেন বলেও জানান তিনি।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








