
দক্ষিণ আমেরিকায় ১২ দিনের সফর শেষে ফেরার পথে মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিভেদ কমানোর আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও।
পোপের বিমান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পোপ তার বিমানে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি আরো বেশি সংলাপ, সেতুবন্ধন ও সমঝোতার সক্ষমতা দেখতে চাই। বিতর্ক কমুক, যুদ্ধ কমুক, বিভেদ কমুক।’ বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








