যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গোলাগুলি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গোলাগুলি। বিবিসি

ওয়াশিংটন ডিসিতে গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন বলে জানিয়েছেন ডিসি পুলিশের একজন মুখপাত্র।

Advertisement

তবে মৃত্যুর সঠিক কারণ পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ‘নিজের গুলিতেই আহত হয়েছিলেন’ বলে ধারণা করা হচ্ছে।

শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর বিবিসিকে নিশ্চিত করেছে পুলিশ।

‘গোলাগুলির’ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের কাছে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে। বিবিসি