
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর বিবিসিকে নিশ্চিত করেছে পুলিশ।
‘গোলাগুলির’ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলের কাছে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে। বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








