
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার সমর্থনই নির্বাচনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ ঠেকিয়ে দিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্পের দাবি, তার সমর্থনের কারণেই নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ একটি সম্ভাব্য অচলাবস্থা বা বিজয়ে রূপ নিয়েছে।
পোস্টে তিনি লিখেছেন, ‘এই সবকিছু ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরে। তিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মঙ্গলই চান!’
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








