যুক্তরাষ্ট্র, ইরান, যুদ্ধের ব্যয়,
মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট। সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা দফতরের হিসাবের তুলনায় এই ব্যয় ২৫ শতাংশেরও বেশি। 

Advertisement

রয়টার্স বুধবার (২৮ অক্টোবর) পেন্টাগনের তথ্য পর্যালোচনা করে এ হিসাব জানিয়েছে।

যুদ্ধের পরিচালন ব্যয়ের বড় অংশই গেছে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে। এসব খাতে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলারের বেশি। সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় হয়েছে আরো ৬ বিলিয়ন ডলারের বেশি।

তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের সম্ভাব্য ব্যয় এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত কি না, পেন্টাগনের তথ্য থেকে তা স্পষ্ট নয়।