
ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘খুব শিগগিরই’ পরিস্থিতির সমাধান হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, তেহরানের বিপরীতে ওয়াশিংটন ‘সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত ভালো অবস্থানে’ রয়েছে।
এই পরিস্থিতিকে ‘ইরানের সাথে একটি ছোট সংঘাত’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানিদের সাথে আলোচনার আশা ছেড়ে দিয়েছেন কি না- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘না, আমার মনে হয় না যে আমরা আলোচনা করছি। তবে কোনো না কোনোভাবে একটি সমাধান বেরিয়ে আসবেই। আর তা খুব শিগগিরই ঘটবে।’
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘অনেকেই মনে করছেন নির্বাচনের পর হয়তো কোনো সমাধান আসবে, দেখা যাক কী হয়।’
ট্রাম্প বলেন, ‘তবে আমি এটুকু বলতে পারি, ইরানের বিষয়ে আমরা যা করেছি, তা সত্যিই অসাধারণ।’
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








