
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে অভিহিত করেছেন। পাশাপাশি এই যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন তিনি।
ইরানের সাউন্ড অ্যান্ড ভিশন সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।
ডেমোক্র্যাটিক প্রার্থী জোর দিয়ে বলেছেন, ‘বাস্তবে গোটা বিশ্বে মাত্র একজন ব্যক্তি রয়েছেন, যিনি ৪০ বছর ধরে আমাদের এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। তিনি হলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে তিনি এমন একজন নির্বোধ ব্যক্তিকে খুঁজে পেয়েছেন, যিনি এই কাজ করতে রাজি হয়েছেন।’
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ক্রমেই ব্যয়বহুল ও অর্থনৈতিক সঙ্কট জোরদারের কারণ হচ্ছে। এতে ট্রাম্প ও তার দলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভ এবং সমালোচনাও বাড়ছে। ট্রাম্প ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হয়ে উঠছেন।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








