কলম্বিয়ার একটি অবৈধ খনি
কলম্বিয়ার একটি অবৈধ খনি । সংগৃহীত ছবি

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণখনি ধসে ১৪ শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

Advertisement

দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার।

নারিনোর দুর্যোগ মোকাববেলাবিষয়ক কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো জানান, দুর্ঘটনার পর থেকে আরো ১২ থেকে ১৫ খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন। পৌর কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করছে, তবে যোগাযোগ ব্যবস্থা কঠিন হওয়ায় কাজ ব্যাহত হচ্ছে।

কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলে এ ধরনের অনানুষ্ঠানিক ও অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম বেশ প্রচলিত। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তা অবকাঠামোর অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে, আগস্ট মাসে নারিনোর পোলিকার্পা পৌরসভায় একটি খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

সূত্র : আল জাজিরা