যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংগৃহীত ছবি

ফ্রান্সে বিক্ষোভের সময় সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

Advertisement

পোস্টে ফ্রান্সের লিমোজ শহরের সিটি হল ভবনে আগুন জ্বলতে থাকা একটি ভিডিও শেয়ার করেন ভ্যান্স।

তিনি পোস্টে লিখেছেন, ‘বৈচিত্র্য ও সহমর্মিতার নামে পশ্চিমা উদারপন্থীরা ফ্রান্সসহ অন্যান্য দেশে তৃতীয় বিশ্বের মানুষদের নিয়ে এসেছেন। তারা অভিবাসীদের স্থানীয় সমাজের সাথে খাপ খাইয়ে নেয়া এবং তাদের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে স্থানীয় সমাজের সামঞ্জস্যের মতো মৌলিক বিষয়গুলো উপেক্ষা করেছেন। তাদের আগেই সতর্ক করা হয়েছিল, এর পরিণতি এমন হতে পারে। কিন্তু তারা সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি।’

ভ্যান্স আরো লিখেছেন, ‘ফ্রান্স একটি সুন্দর দেশ, যার মানুষ অসাধারণ। আমি প্রার্থনা করি, আরো ঐতিহাসিক স্থাপনা আগুনে পুড়ে যাওয়ার আগেই দেশটি যেন এই উন্মত্ততা থেকে বেরিয়ে আসতে পারে।’

সূত্র : বাসস