ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী এবং ফিলিস্তিনি শিশু হত্যাকারী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য রো খানা। 

Advertisement

তিনি বলেন, ইসরাইলি শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী একজন মিথ্যাবাদী এবং তার হাত ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত।

ইসরাইলকে মার্কিন সহায়তা বন্ধ করার আহ্বান জানান রো খানা।

মার্কিন কংগ্রেস সদস্য বলেন, ‘বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে অর্থায়নের জন্য ইসরাইলকে যে সহায়তা দেয়া হয়, তা আমাদের বন্ধ করতে হবে এবং এসব অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে।’

সূত্র : পার্সটুডে