যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে রাশিয়া ও চীন ইরানকে সাহায্য করছে। তারা সহায়তা করে থাকলেও ‘তা খুবই সীমিত পর্যায়ের’ বলেও বর্ণনা করেছেন তিনি।

Advertisement

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প এই মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, চীন ও রাশিয়া যদি ইরানকে সাহায্য করেও থাকে, ‘তাহলে তা হবে খুবই সীমিত মাত্রায়। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা এমন কিছু করছে’।

ট্রাম্প বলেন, এই দুই দেশের ‘হারানোর মতো অনেক কিছু রয়েছে এবং আমরা তা জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব’।

জুলাই মাসেও তিনি বলেছিলেন, যুদ্ধে চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করবে না। 

সে সময় ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তারা যদি তা করে, ‘তাহলে সেটি তাদের জন্য খারাপ হবে’।

সূত্র : বিবিসি