মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে নিহত বেড়ে ৪
মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে নিহত বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সংগৃহীত

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে নিহতদের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

Advertisement

সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ও দু’জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। ঝড়ের কারণে সৃষ্ট বন্যার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস