মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি
মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। সংগৃহীত ছবি

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, পশ্চিম এশিয়া সফরের সময় মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় (পেন্টাগন) তাকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবেশ করতে দেয়নি।

Advertisement

এটিকে ইরানের সাথে যুদ্ধের প্রভাব আড়াল করতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আল-উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধে ঘাঁটিটি ইরানের পক্ষ থেকে একাধিকবার হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

মারফি বলেন, এই সফর আমাকে নিশ্চিত করেছে যে, এই যুদ্ধের খরচ এবং এর পরিণতি কংগ্রেস ও মার্কিন জনগণের কাছ থেকে আড়াল করার জন্য সক্রিয়, নজিরবিহীন ও বেআইনি একটি প্রচেষ্টা চলছে।

তিনি আরো বলেন, তিনি ওই অঞ্চলে অবস্থান করার সময় পেন্টাগন যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার জন্য একটি ব্রিফিং বা অবহিতকরণ বৈঠক আয়োজন করতেও অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র : পার্সটুডে