মার্কিন সিনেটর ক্রিস মারফি
মার্কিন সিনেটর ক্রিস মারফি। সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের ‘ক্ষয়ক্ষতি’ সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্যে সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। 

Advertisement

মধ্যপ্রাচ্য সফরের শুরুতে কাতারে পৌঁছেছেন মারফি। সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের সাথেও সাক্ষাৎ করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মারফি জানান, তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদও সফর করবেন। 

তিনি নিজেকে ‘যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে আসা প্রথম ডেমোক্র্যাট’ হিসেবে উল্লেখ করেন।

মারফি তার এই সফরের তিনটি উদ্দেশ্যের কথা তুলে ধরেন। প্রথমত, তিনি বলেন, সিনেট সদস্যদের জন্য ‘মার্কিন স্থাপনাগুলোর ওপর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরাসরি দেখা’ গুরুত্বপূর্ণ। 

দ্বিতীয়ত, মারফি জানান যে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনার জন্য কাতার ও সৌদি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং ‘যুদ্ধ অবসানের প্রচেষ্টা’ সম্পর্কে জানবেন। 

তৃতীয়ত, তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলের বিষয়ে আমাদের কৌশল বা দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত, তা নিয়ে একটু পিছিয়ে এসে সামগ্রিকভাবে চিন্তা করা’ জরুরি।

মারফি আরো বলেন, ‘এই যুদ্ধ যখন অব্যাহত রয়েছে, তখন যুক্তরাষ্ট্রের সিনেটের উভয় দলের সদস্যদের জন্য মধ্যপ্রাচ্যে সশরীরে উপস্থিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সূত্র : আল জাজিরা