ডিজেল
ডিজেল সংগৃহীত ছবি

পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সিএনএন জানিয়েছে, এ বছর জ্বালানির দাম ৮৩ শতাংশের বেশি বেড়েছে এবং এটি ইতিহাসের বৃহত্তম বার্ষিক বৃদ্ধির পথে রয়েছে।

প্রতিবেদন অনুসারে, টেক্সাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে খরচ ৮৭ শতাংশ বেড়েছে। এখন আমেরিকার বন্ধু ও মিত্রদের কাছে ডিজেল রফতানি বন্ধ করার জন্য রিপাবলিকানদের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ রয়েছে।

সূত্র : পার্সটুডে