ডোনাল্ড ট্রাম্প ও ডেলসি রদ্রিগেজ
ডোনাল্ড ট্রাম্প ও ডেলসি রদ্রিগেজ সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সাথে বৈঠক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এটি ছিল দু’জনের প্রথম সাক্ষাৎ। 

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

কর্মকর্তাদের মধ্যে ছিলেন— শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে রদ্রিগেজের। 

জানুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর তিনিই প্রথম ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসঙ্ঘে সফর করছেন।

মঙ্গলবার জাতিসঙ্ঘে দেয়া ভাষণে ট্রাম্প ভেনিজুয়েলার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলাকে একসাথে ধরলে এখন বিশ্বের ৬০ শতাংশেরও বেশি তেল আমাদের রয়েছে।

সূত্র : বাসস