বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার
বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার । সংগৃহীত ছবি

জিম্বাবুয়েতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) হারারে শহরের পূর্বাঞ্চলে অবস্থিত মারোন্দেরা এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement

সরকারি মুখপাত্র নিক মাংওয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হেলিকপ্টারটিতে এক বিশিষ্ট ব্যবসায়ী, তিন যাত্রী ও দুই পাইলট ছিলেন। 

স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘জিমলাইভ’ জানিয়েছে, আরোহীদের মধ্যে ব্যবসায়ী উইকনেল চিভায়োও ছিলেন।

এর আগে পুলিশ জানিয়েছিল যে, স্থানীয় সময় বিকেল ৫টার (জিএমটি সময় বিকেল ৩টা) দিকে ছয় আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

সূত্র : রয়টার্স