কঙ্গোতে ইবোলারোগীর সংখ্যা বাড়ছে
কঙ্গোতে ইবোলারোগীর সংখ্যা বাড়ছে। সংগৃহীত ছবি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে চলমান ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৯০১ জনে। এছাড়া নিশ্চিত আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইবোলা সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধির জন্য কন্টাক্ট ট্রেসিংয়ের ক্ষেত্রে ব্যর্থতা এবং চিকিৎসাকেন্দ্রের বাইরে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকাকে দায়ী করা হচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬৭ জনে এবং তিন হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে।

এতে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪ শতাংশে।

এই প্রাদুর্ভাব সাতটি প্রদেশের ৬৩টি স্বাস্থ্য অঞ্চলকে প্রভাবিত করেছে। প্রদেশগুলো হলো—হট-উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, বাস-উয়েলে, শোপো ও দক্ষিণ-উবাঙ্গি।

ইতুরি এলাকাটি সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট আক্রান্তের ৭৬ দশমিক ৪ শতাংশই এই এলাকায় শনাক্ত হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি