
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) তাঙ্গানিকা হ্রদে নৌকাডুবিতে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআরসির কালেমি শহরের দিকে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
তাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোই বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
জানা গেছে, কঙ্গোর মাপেরা গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ও বিভিন্ন পণ্য ছিল।
দুর্ঘটনার কারণে এখনো জানা যায়নি।
তবে এপির তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে ডিআরসিতে নৌকাডুবির ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।
নৌযানে প্রায়ই ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও পণ্য পরিবহন করা হয় এবং এতে লাইফ জ্যাকেটও কম থাকে।
সূত্র : আল জাজিরা








