তাইগ্রে বিদ্রোহীরা
তাইগ্রে বিদ্রোহীরা। সংগৃহীত ছবি

ইথিওপিয়ার আফার অঞ্চলের আবালা শহরে হামলা চালানোর চেষ্টা করা তাইগ্রে বিদ্রোহীদের প্রতিহত করতে গিয়ে সরকারি বাহিনীর সাথে তাদের রাতভর তীব্র সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপিকে মানবিক সংস্থার এক সূত্র এ তথ্য জানিয়েছে। 

ওই সূত্র জানায়, ‘রাতভর তীব্র লড়াই হয়েছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের শহরে প্রবেশ ঠেকিয়ে দিয়েছে।’

সূত্রটি আরো জানায়, শহরটি আফার ও তাইগ্রে অঞ্চলের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবস্থিত। আবালা শহরকে রক্ষা করতে ইথিওপিয়ার সেনাবাহিনী একটি ড্রোনও ব্যবহার করেছে।

সূত্র : বাসস