
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে অন্তত ১২ থেকে ১৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি তার টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত, আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








