আগুন, নিহত
আগুনে নিহত। নয়া দিগন্ত

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। এতে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

Advertisement

সোমবার ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুরে নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।