
গাজীপুরে একটি বাসায় আগুন লাগার ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
শুক্রবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাতে দগ্ধরা হলেন, মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), সোহাদ (৪) ও সায়ান (৫)।
প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগে এবং একপর্যায়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার।
তিনি দগ্ধদের পরিমাণ সম্পর্কে বলেন, সেলিনা আক্তার (২৫) ৪০ শতাংশ, সায়ান (৫) ১২ শতাংশ, সোহাদ (৪) ২ শতাংশ এবং মলসিন (৩০) ১ শতাংশ দগ্ধ হয়েছেন।
তিনি জানান, বর্তমানে চারজনের মধ্যে দুজন (মা ও বড় ছেলে) ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এবং অপর দুজন (বাবা ও ছোট ছেলে) পর্যবেক্ষণে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








