
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ট্রাকের চাপায় মো: শামীম (৩৫) নামে এক মুরগির দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব নন্দীপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানান, ভোরের দিকে একটি অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








