নিহত, সড়ক দুর্ঘটনা, নারী
প্রতীকী ছবি। সংগৃহীত

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তারা হলেন মুক্তা বেগম (৪০) ও অজ্ঞাতপরিচয় (২৫)।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর শ্যামলী মোড় ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয় এক নারী ঘটনাস্থলে মারা যান। আর মুক্তা বেগম নামে অপর এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জনি বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রাকচাপায় মারা যান ওই দুই নারী। দুই নারী ভাসমান প্রকৃতির বলে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়। একজনের নাম মুক্তা, অপরজনের নাম জানা যায়নি। তার বয়স হবে আনুমানিক (২৫) বছর। 

তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।