
রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ গোল্ডেন প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ কাইয়ুম (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল্লাহ জানান, লালবাগের গোল্ডেন প্লাস্টিক কারখানায় কাজ করার সময় আব্দুল্লাহ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ কাইয়ুম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকার মো: খোকন মিয়ার ছেলে। বর্তমানে লালবাগের ওই কারখানাতেই থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








