সড়ক দুর্ঘটনা
মৃত রাফিদ শাহরিয়ার। নয়া দিগন্ত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারের মৃত্যু হয়েছে। 

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। 

এর আগে গত বুধবার রাজশাহীর বিনোদপুর এলাকায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে পরদিন এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাফিদ শাহরিয়ার রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আকস্মিকভাবে ইউ-টার্ন নেয়ার সময় রাফিদের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের ডিভাইডারে মাথায় সরাসরি আঘাত পান।

রাফিদের বন্ধু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র শিবলী সাদিক বলেন, ‘প্রথম জানাযা খিলগাঁও চৌরাস্তার মোড় জনতা ফার্মেসির গলিতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চুয়াডাঙ্গায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।’