নিহত সজিব হোসেন
নিহত সজিব হোসেন। সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় গতকাল রোববার হাউছিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো: সজিব হোসেন নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই বাংলাদেশী নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে এবং এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিবের পরিবার ও নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করছে।

লাশের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা শিগগিরই দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা চালাচ্ছে। বাসস