
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের তানাহ টিঙ্গি লজিং এলাকার একটি সবজিক্ষেতে ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সী বাংলাদেশী যুবক মো: ফাহাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ মো: ফাহাদ হোসেনের ঠিকানা প্রকাশ করেনি।
শুক্রবার (২ অক্টোবর) সঙ্ঘটিত ওই দুর্ঘটনার পর রোববার (৪ অক্টোবর) ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) কে-নাইন ইউনিটের ‘ফ্রাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুরের দেয়া সঙ্কেতের ভিত্তিতে দুপুর ১২টা ৫৫ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, সুনির্দিষ্ট সঙ্কেত পাওয়ার পর এক্সকাভেটর দিয়ে খনন কাজ চালিয়ে লাশটি মাটির নিচ থেকে বের করে আনা হয়। ২০ জন ফায়ার সার্ভিস সদস্য, স্টর্ম টিম ও কে-নাইন ইউনিটের তিনটি কুকুরের সমন্বয়ে পরিচালিত এই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








