
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় উজ্জল সিকদার (২৭) নামে ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল সিকদার উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম শিকদারের ছেলে।
নিহতের আত্মীয় আরমান শেখ বলেন, ‘উজ্জল সিকদার আর আমি মালয়েশিয়া একই কোম্পানিতে কাজ করতাম। উজ্জল দেড় বছর আগে ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করে কিছুদিন বাড়ি থাকার পর আবার মালয়েশিয়া চলে যায়। শুক্রবার মালয়েশিয়া সময় রাত ৮টা ও বাংলাদেশ সন্ধ্যা ৬টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় উজ্জল।’
নিহত উজ্জলের লাশ দেশে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








