
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ তার মরহুম স্ত্রী তুন ডা: সিতি হাসমাহ মোহাম্মদ আলীর কবর জিয়ারত করে আগের চেয়ে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহাথির মোহাম্মদ বেলা ১১টা ৫ মিনিটে স্ত্রীর কবরের পাশে এসে প্রায় ১৫ মিনিট কাটান। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন ও কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন। এরপর সবার সাথে সাক্ষাৎ করে পরিবারের সদস্যদের সাথে পুত্রাজায়ার বাড়িতে চলে যান।
দেশটির গণমাধ্যম বলছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) নিয়মিত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তিনি তার স্ত্রীর কবর জিয়ারত করেছিলেন।
এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে তার প্রেস সচিব সুফি ইউসুফ জানান, সোমবার স্ত্রীর মৃত্যুর পর ঘুমের অভাবে ড. মাহাথির ক্লান্ত ছিলেন।
পুসারা নেগারায় ড. মাহাথিরের উপস্থিতি প্রায় ২০০ জনের দৃষ্টি আকর্ষণ করে ও ডক্টর সিতি হাসমার সমাধিতে তার প্রার্থনার সময় কয়েকজনকে আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখা যায়।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ব্যাডমিন্টন কিংবদন্তি দাতুক সেরি লি চং ওয়েই, পুত্রজায়া সংসদ সদস্য দাতুক সেরি মোহাম্মদ রাদজি মোহাম্মাদ জিদিন ও গায়ক দাতুক রামলি সারিপ। চলে যাওয়ার আগে, উপস্থিত জনতা মাহাথিরকে সমবেদনা জানায় ও তার গাড়িটি কবরস্থান ছেড়ে যাওয়ার আগে তিনি তাদের দিকে হাত নাড়েন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








