
বাংলাদেশী বংশোদ্ভূত মালয়েশিয়ান বিশিষ্ট শিল্পপতি দাতু আলম মজুমদারের মালয়েশিয়ান স্ত্রী দাতিন নূর হাশিমা বিনতি হাশিমের মৃত্যুতে মজলিশ তাহলিল, খতমে কোরআন, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুয়ালালামপুর মসজিদ কাম্পুং বারু মিলনায়তন এবং মাদরাসা দারুল ইসলাহ ও মাদরাসা দারুল মুখতার প্রাঙ্গণে পৃথক পৃথক সময়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে বাংলাদেশী প্রবাসী ও মালয়েশিয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গের এক মিলিয়ন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশী ও মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার পরিবেশন করা হয়। বিশেষ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পবিত্র মক্কা শরীফে ইমামতির খেতাবপ্রাপ্ত দাতু ডক্টর মোহাম্মদ ইদ্রিস আল মাশরাফি।
দাতু আলম মজুমদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও মালয়েশিয়ান কমিউনিটির নেতা মকবুল হোসেন মুকুল, মোশাররফ হোসেন, ওয়াহিদুর রহমান অহিদ, রাশেদ বাদল, এ কামাল চৌধুরী, নুর মোহাম্মদ ভুইয়া, দাতু আ: রউফ, দাতু আ: জলিল লিটন, দাতুকে ওয়াই হোসেন, দাতু এবাদত হোসেন, দাতু সাঈদ ওসমান বিন সাঈদ ওমর। তালুকদার রতন, ফজলুল করিম সোহরাব, মোয়াজ্জেম হোসেন নিপু, মোহাম্মদ উতসমান, আমিনাহ সাঈদ, নুয়ি, উস্তাজ আহমেদ আমরুল্লাহ, মোহাম্মদ ফাইজাল, মোহাম্মদ জামান কয়েক শতাধিক আমন্ত্রিত অথিতি।
উল্লেখ্য, আলম মজুমদার ৪২ বছর ধরে বসবাস করছেন। তিনি মালয়েশিয়ার রাজার সম্মানজনক উপাধিপ্রাপ্ত, মালয়েশিয়ায় নাগরিকত্ব প্রাপ্ত, বাংলাদেশ কমিউনিটির সভাপতি, মালয়েশিয়া কামপুং বারুর কেতোয়া চাওয়াঙ্গাংয়ের রাজনীতিবিদ।







