নেপালে ১২১ বিদেশী নাগরিক উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার পর উদ্ধার হওয়া বিদেশীদের মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং নয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। এছাড়া তিনজনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের আকস্মিক বন্যা পরবর্তী পরিস্থিতি
নেপালের আকস্মিক বন্যা পরবর্তী পরিস্থিতি |সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যার পর কমপক্ষে ১২১ জন বিদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড।

উদ্ধার হওয়া বিদেশীদের মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং নয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। এছাড়া তিনজনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছিল, পাঁচ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৩ জন ইউক্রেনিয়ান, ৫১ জন মালয়েশিয়ান, ৩৩ জন অস্ট্রেলিয়ান এবং ৩৩ জন ব্রিটিশ।

নেপাল পর্যটন বোর্ড বলেছে, বন্যায় আহত, আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সব ধরনের চেষ্টা চলছে।

সূত্র : বিবিসি