চীনে ভূমিধসে ১ জনের মৃত্যু, নিখোঁজ ১১

চীনের পূর্বাঞ্চলে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরো ১১ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে জিয়াংসি প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
জিয়াংসি প্রদেশের একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে
জিয়াংসি প্রদেশের একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে |সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরো ১১ জন নিখোঁজ হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে জিয়াংসি প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

চীনের বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সদর দফতরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, টাইফুন সাউডেলের কারণে কয়েক দিনের প্রবল বৃষ্টির পর এই ভূমিধস আঘাত হানে।

সংস্থাটি আরো জানায়, একজনকে মৃত এবং দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে। পাশাপাশি দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করছে তারা উদ্ধারকারী দলগুলো।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি