বড়লেখায় ছাত্রশিবিরের সংবর্ধনা পেল ৫০০ কৃতী শিক্ষার্থী

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একইসাথে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ফয়সাল আহমেদ, বড়লেখা (মৌলভীবাজার)

Location :

Barlekha
৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়।

বড়লেখা শহর শাখার সভাপতি নুমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বড়লেখা দক্ষিণ শাখার সভাপতি জেবুল আহমদ ও বড়লেখা উত্তর শাখার সভাপতি হানজালার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির এমাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ও উপজেলা নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জেলা সভাপতি ফরিদ উদ্দিন ও জেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম, শিক্ষক ময়নুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষা সম্পাদক মো: শিপলুজ্জামান ও দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। একইসাথে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।