বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলিম বেসরকারিভাবে বিজয়ী

মোরেলগঞ্জ-শরোনখোলার দু’টি উপজেলার ১৫৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। বেসরকারি ফলাফলে ১১ দলীয় জোট জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম পেয়েছেন ১১৪৪০৭ ভোট।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)
অধ্যক্ষ আব্দুল আলিম বেসরকারিভাবে বিজয়ী
অধ্যক্ষ আব্দুল আলিম বেসরকারিভাবে বিজয়ী |নয়া দিগন্ত

বাগেরহাট-৪ সংসদীয় আসন মোরেলগঞ্জ-শরোনখোলায় ১১ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মোরেলগঞ্জ-শরোনখোলার দু’টি উপজেলার ১৫৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। বেসরকারি ফলাফলে ১১ দলীয় জোট জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম পেয়েছেন ১১৪৪০৭ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক প্রার্থী বাবু সোমনাথ দে ৯৭৫৭৬ ভোট পেয়েছেন। হাতপাখা প্রতীক নিয়ে মাওলানা ওমর ফারুক পেয়েছেন ৫৮০০ ভোট, তারা প্রতীক পেয়েছে ২৩৫ ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে ৭৮৬ এবং হরিণ প্রতীক পেয়েছে ১৪৬ ভোট। গণভোটে হ্যাঁ-তে ভোট পড়েছে ৯৯৩৪৫ এবং না ভোট পেয়েছে ৫৩৮৫৫টি।