মধুপুরে পীরের সাথে ইফতারে অংশ নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

পীর সাহেব ইশরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি পীরসাহেবের সাথে কুশল বিনিময় করেন ও দোয়া নেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
প্রতীমন্ত্রী ইশরাকের হাতে বই তুলে দিচ্ছেন পীর সাহেব
প্রতীমন্ত্রী ইশরাকের হাতে বই তুলে দিচ্ছেন পীর সাহেব |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের মধুপুরে পীর আল্লামা আব্দুল হামিদের সাথে ইফতারে অংশ নিলেন একই এলাকার সন্তান নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রোববার (১ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে আসেন তিনি।

এ সময় ইশরাক জামি’আ ইসলামিয়া হালিমীয়া মধুপুর মাদরাসায় উপস্থিত হয়ে আল্লামা আব্দুল হামীদ পীরসাহেব মধুপুরের সাথে সাক্ষাৎ করেন।

ইফতারের আগে পীর সাহেব ইশরাক হোসেনের হাতে ধর্মীয় বইসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি পীরসাহেবের সাথে কুশল বিনিময় করেন ও দোয়া নেন। পরে সকলের সাথে ইফতারে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক।

এর আগে প্রতিমন্ত্রীকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে। তাদের পৈত্রিক বাড়ি সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের সৈয়দপুরে। গেলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন সরকারের মন্ত্রীসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।