জাতীয় মৎস্য সপ্তাহ

চৌদ্দগ্রামে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে মাছের পোনা অবমুক্ত করেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি)।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক
চৌদ্দগ্রামে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক |নয়া দিগন্ত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে মাছের পোনা অবমুক্ত করেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মিজ রোজী আকতার।

সোমবার (২৪ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পোনা অবমুক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহ আলম রাজু, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।