ছয় মাসে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে : গোলাম পরওয়ার

‘মানুষের ঘরে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই। মানুষ কাজ পাচ্ছে না। এসব কারণে সরকারের প্রতি মানুষ বিরক্ত হয়ে পড়েছে।’

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
লংমার্চে কুমিল্লার পথসভায় বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার
লংমার্চে কুমিল্লার পথসভায় বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গত ছয় মাসে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটি তারা রাখতে পারেনি।’

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু করেছি। পথের বিভিন্ন স্থানে জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের গাড়ি থামিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, হ্যান্ডশেক করছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মানুষের ঘরে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই। মানুষ কাজ পাচ্ছে না। এসব কারণে সরকারের প্রতি মানুষ বিরক্ত হয়ে পড়েছে।’

পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।